• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী  রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বিকেলে বসছে ঝালকাঠিতে বিএনপি বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

ঝালকাঠিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাস করার দাবিতে মানববন্ধন

Reporter Name / ৬৩৬ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠি : ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) পাসসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও কেয়ারটেকাররা।

রবিবার (২৩ মার্চ) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও কেয়ারটেকার ঐক্যপরিষদ। মানববন্ধনে বক্তব্য দেন, ফিল্ড অফিসার, মো. আব্দুল্লাহ আল হাদী, মাস্টার ট্রেইনার মো. শাহাবুদ্দিন, ফিল্ড সুপারভাইজার মো. শাহাবুদ্দিন, মো. আসাদুর রহমান মান্নাসহ আরো অনেকে।

বক্তরা বলেন, শিক্ষক-কর্মচারীর আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল, প্রকল্পের সকল জনবলকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা, কেয়ারটেকারদের সরকারি বেতন স্কেলে অন্তর্ভুক্ত, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করাসহ, ঈদের আগেই প্রকল্প অনুমোদন করে সকলের বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/