• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ জিয়া উদ্দিন হায়দারের সাথে ঝালকাঠি জেলা বিএনপি ও কৃষক দলের শুভেচ্ছা ও মতবিনিময়

Reporter Name / ২৬১ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ জিয়া উদ্দিন হায়দারের সাথে ঝালকাঠি জেলা বিএনপি ও জেলা কৃষক দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় হয়েছে। ২২ মার্চ শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের নৈকাঠী গ্রামে ডাঃ জিয়া উদ্দিন হায়দারের গ্রামের বাড়িতে জেলা বিএনপি ও জেলা কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
এসময় বক্তব্য রাখেন ঝালকাঠির কৃতি সন্তান ঝালকাঠি বিএনপি পরিবারের অভিভাবক ডাঃ জিয়াউদ্দিন হায়দার, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সেক্রেটারি আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা সেলিম রেজা, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজি, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, মোঃ মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, মোঃ কবির হোসেন, মোঃ হারুন অর রশিদ, সদর উপজেলা সেক্রেটারি হাফিজ মল্লিক, নলছিটি পৌর কমিটির সভাপতি শহিদুল ইসলাম খোকনসহ নেতাকর্মীবৃন্দ।
সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান মুবিন।
ডাঃ জিয়া উদ্দিন হায়দার বলেন, ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন একটি পরিবার। আমাদের সকলের নেতা বেগম খালেদা জিয়া ও আধুনিক বিএনপির রুপকার তারেক রহমান। জ্ঞানভিত্তিক ও সৃজনশীল দল গঠনের লক্ষ্যে তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফা বাস্তবায়ন করা গেলে সুখী সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত হবে আমাদের দেশ। তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/