• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি! ঝালকাঠিতে দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা, অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ শাহ্ মাহমুদিয়া কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন  চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালক আহত শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে আগামীকাল বাউল ও সঙ্গীতশিল্পীদের মানববন্ধন কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হলেন জাতীয় ক্রিকেটার তৌহিদুল ইসলাম রাসেল বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক সুদৃঢ়করণে ফলপ্রসূ আলোচনা: ইঞ্জিনিয়ার রেজাউল করিমকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা

সাংবাদিকদের মধ্যে বিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: জেলা প্রশাসক

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি : সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু সাংবাদিকদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। বিরোধ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মেধাবী সাংবাদিকদের বৈষম্য নিরসনে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের না জেনে রিপোর্ট করা উচিত নয়। তাদেরকে অনেক লেখাপড়া জ্ঞানের জায়গা ডেভেলপ করতে হবে এবং সঠিক তথ্য উপস্থাপন করা উচিত। নৈতিক ও চরিত্রবান সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে ভুমিকা রাখতে পারেন। সমাজ ও আশে পাশের মানুষের কাছে মরালিটি বিস্তার করে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা যায়। বুধবার (১২ ফেব্রæয়ারী) বিকাল ৩.টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে “বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মোছা: আফরোজা নাইচ রিমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহিতুল ইসলাম।
মতবিনিময় সবা সঞ্চালনা করেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপরিচালক আহসান কবীর।
এসময় অন্যান্যের বক্তব্য রাখেন নবাগত জেলা তথ্য অফিসার লেলিন বালা, বিদায়ী তথ্য অফিসার মৃদুল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাজি খালিল, সাধারণ সম্পাদক মো: আক্কাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর তালুকদার, সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক আল আমিন, অলোক সাহা প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/