• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
সরকারি খরচে ন্যায়বিচারের দুয়ার খুলছে: ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ​ ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা ‎ তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ সৌদি নেতৃত্বের প্রতি সংহতি ঢাকার যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অবৈধ সিসা লাউঞ্জ, মদ-জুয়ার বিরুদ্ধে অভিযান কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফটোগ্রাফি

ঝালকাঠির রাজাপুরে বিএনপিনেতাদের লিফলেট বিতরণ কর্মসুচীতে ব্যাপক সাড়া

Reporter Name / ২২৭ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতাদের লিফলেট বিতরণ কর্মসুচীতে ব্যাপক সাড়া পড়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি নেতা হাবিবুর সেলিম রেজা, মো: রফিক হাওলাদার, কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান, ড. জাকারিয়া লিংকন ও গোলাম আজম সৈকতের নেতৃত্বে বিএনপি নেতারা ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজাপুর উপজেলার বিভিন্ন সড়ক, হাট-বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
এ ছাড়াও উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ লিফলেট বিতরণে অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতীযতাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। মানুষ যাতে বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। নেতৃবৃন্দ বলেন, ৩১ দফায় যুব দের বেকার ভাতা, কৃষকদের ন্যায্যমূল্যে উৎপাদিত ফসল বিক্রয়, গরীব পরিবারের জন্য পেমিলি কার্ড, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোসহ আমুল পরিবর্তনের কথা বলা হয়েছে।
তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি সুন্দর দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/