• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

ঝালকাঠির কাঠালিয়ায় সেলিম ও সৈকতের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ 

Reporter Name / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সৈকতের নেতৃত্বে বিএনপি নেতারা ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কাঠালিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা, কর্নেল (অব) মোস্তাফিজুর রহমান, ডক্টর জাকারিয়া লিংকন, গোলাম আযম সৈকত ও মো. রফিক হাওলাদার উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপজেলার সর্বস্তরের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ লিফলেট বিতরণে অংশ নেন।

এ সময় তারা বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/