• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

বাকশিস কেন্দ্রীয় প্রচার সম্পাদক এজাজ হাসান ও বাশিস প্রকাশনা সম্পাদক মোসলেম আলী

Reporter Name / ৩০৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস (সেলিম ভূঁইয়া)- এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক এস এম এজাজ হাসান ও বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস-এর প্রকাশনা সম্পাদক মুসলিম আলী।

২৫ জানুয়ারি ঢাকা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তনে বার্ষিক কাউন্সিলে তাদেরকে ২জনকে ওই পদে মনোনয়ন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি- বাকশিস ও বাংলাদেশ শিক্ষক সমিতির বাশিস এর সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া, মহাসচিব মোঃ জাকির হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঝালকাঠি জেলা বাকশিস ও বাশিস এর পক্ষ থেকে নবনির্বাচিত কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক-কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রচার সম্পাদক অধ্যাপক এজাজ হাসান বলেন, আমাকে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত করায় আমি কেন্দ্রীয় সভাপতি, মহাসচিবসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ে নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এদিকে বাশিস কেন্দ্রীয় নবগঠিত কমিটির প্রকাশনা সম্পাদক মোঃ মুসলিম আলী বলেন, আমাকে কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস-এর কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিবসহ সকল সকল পর্যায়ের নেতা কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
ঝালকাঠি জেলার এ দু’জন কৃতি সন্তান কেন্দ্রীয় কমিটির স্থান পাওয়ায় বিভিন্ন সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঝালকাঠি জেলার শিক্ষক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত নেতৃত্বয় শিক্ষকদের সকল দাবি বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য নব নির্বাচিত প্রচার সম্পাদক অধ্যাপক এস এম এজাজ হাসান ও প্রকাশনা সম্পাদক মোঃ মোসলেম আলী ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁরা শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খ্যাতিমান এই ২ শিক্ষক নেতা শিক্ষকদের মনিকোঠায় ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/