• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

ঝালকাঠি আইনজীবী সমিতির সম্পাদক প্রার্থী অ্যাড. আমিন

Reporter Name / ৪৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফসীল ঘোষণার পরে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। ১০বছর পরে ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০জানুয়ারী বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ হোসেন নির্বাচনের তফসীল ঘোষণা করেন।

আওয়ামীলীগের ব্যানারে কোন প্রার্থী অংশগ্রহণের বিষয়টি এখনও অনিশ্চিত। তাই বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের ব্যানারে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মিত্র দুটি রাজনৈতিক দলের নেতাদের ভোট যুদ্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বি.এম. আমিনুল ইসলাম।

তিনি জানান, বরিশাল বিএম কলেজ থেকে রাস্ট্রবিজ্ঞানে সম্মান স্নতকোত্তর সম্পন্ন করেন। বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি পাশ করে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২৯ আগস্ট ঝালকাঠি আইনজীবী সমিতিতে যুক্ত হন। ২০১২ সালে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। বর্তমানেও তিনি জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল ঝালকাঠি জেলা শাখার সভাপতি, নলছিটি উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, হাফেজ ফয়েজ মুহাম্মদ ফাউন্ডেশনের সেক্রেটারী, রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের সদস্যসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট বি.এম. আমিনুল ইসলাম জেলা জামায়াতের নায়েবে আমীরের দায়িত্ব পালন করছেন।

এরপূর্বে ২০০৫সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা জামায়াতের সেক্রেটারী ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। অ্যাডভোকেট আমিন জানান, তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে স্বচ্ছ ইমেজ, দক্ষতা এবং গ্রহণযোগ্যতায় বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/