• রবিবার, ১০ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠিতে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Reporter Name / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠী সংবাদদাতা: ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার (২৮) । তিনি সদর উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে। গতকাল রাত ১১ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে পথ মধ্যে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন,‘ কয়দিন আগে মোবাইল সারা নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয়। ধারনা করা হচ্ছে একারনেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই।
নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার বলেন,‘ আমার ছেলে কারো সাথে কোন দিন খারাব ব্যবহার করেনি, কোন অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হল। আমি এর বিচার চাই।
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/