• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নবগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা দায়িত্বে অবহেলায় ২ কর্মকর্তাকে প্রত্যাহার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  নিরাপদ সেতুর দাবীতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন  যমুনা পাড়ি দিল একদিনে ৫৩ হাজার যান, আয় ৪ কোটি টাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী

Reporter Name / ২৩০ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সমাজসেবা কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রাজিন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী। এ দুর্ঘটনায় বাইকের পেছনে থাকা মাহিম নামের আরো এক শিক্ষার্থী আহত হয়েছে।

নিহত রাজিন ঝালকাঠি বিকনা গাজীবাড়ী এলাকার শাহ আলম খলিফার ছোট ছেলে। রাজিন ঝালকাঠি সরকারী কলেজে একাদশ শ্রেনীর প্রথম বর্ষে অধ্যায়নরত। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক।

নিহতের পরিবার এবং দুর্ঘটনাটি যারা দেখেছেন তারা অনেকেই ঘটনার বর্ণনা দিয়ে নিউজবাংলাকে জানিয়েছেন, ‘রবিবার সকাল ৯ টায় বাসা থেকে বের হয়ে পরীক্ষা দিতে কলেজে যায় রাজিন। কলেজের আইডিকার্ড ফেলে আসায় আবারো বাড়ি এসে আইডি কার্ড নিয়ে পুনরায় কলেজে রওনা করে। সকাল ১০ টার কিছু আগে ঝালকাঠি সমাজসেবা কার্যালয়ের সামনে আসলে ইট পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রলী গাড়ি রাজিনের বাইকের পেছন থেকে চাপা দেয়।’

নিহতের বাবা শাহআলম খলিফা বলেন, ‘ঘটনার পর আহত সন্তানকে নিয়ে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল পরে বরিশাল শের-ই বাংলা ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। দুপুরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে আমরা রাজিনকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দেশে রওনা হই। গাড়ি ছাড়ার ৫ মিনিটের মধ্যে দুপুর সারে তিনটায় রাজিন মারা যায়।’

নিহতের সহপাঠিরা জানায়, ‘কলেজে যাওয়ার সময় ব্রাকমোড় থেকে মাহিম নামের মাদ্রাসায় পড়ুৃযা এক বন্ধুকে বাইকে তুলে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় রাজিন। দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী মাহিমসডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়। আহত মাহিম বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।’

রোববার বিকেলে রাজিনের মরদেহ ঝালকাঠির বিকনা গাজীবাড়ী আনা হলে গোটা এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়। নিহতের বাড়িতে সহপাঠি ও স্বজনরা রাজিনকে শেষবারের মত দেখতে ভীর জমায়।

দুর্ঘটনার পর ঘাতক ট্রলি গাড়িটি আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

রিপোর্ট:
রিয়াজুল ইসলাম বাচ্চু
ঝালকাঠি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/