• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় চিকিৎসকের বাগানবাড়িতে হামলা, মালামাল লুটপাট

Reporter Name / ৩২৯ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় চিকিৎসকের বাগানবাড়িতে হামলা, মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।
ময়মনসিংহের ভালুকায় বুধবার রাতে ডা. মোশায়েদ রহমান মুনের বাগান বাড়ি (ফার্ম হাউজ) এ হামলার ঘটনা ঘটেছে। ওই সময় আসবাবপত্র ভাঙচুর করে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার বাসিন্দা চিকিৎসক ও সমাজসেবক ডা. মোশায়েদ রহমান মুন উপজেলার পাঁচগাঁও গ্রামে বেশকিছু জমি ক্রয় করে তাতে কৃষি খামার ও বাগানবাড়ি নির্মাণ করেন। বুধবার ঢাকা থেকে আড়াইশ শিক্ষার্থী ওই বাগানবাড়িতে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজনের ব্যবস্থা করেন। রাতে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বের করে দিয়ে হামলা ও লুটপাট চালায়।

ফার্মহাউজ (বাগানবাড়ি)র মালিক ডা. মোশায়েদ রহমান মুন জানান, তিনি আমেরিকায় অবস্থানের সুযোগে শাহিন, মেহের, লালু, জসিম ও আতাহারের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল লোক তার বাগানবাড়িতে হামলা লুটপাট চালিয়েছে।

ওসি শামছুল হুদা খান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/