• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

রামপাল-মোংলায় কৃষিকে বাঁচাতে ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে : কৃষিবিদ শামীমুর রহমান 

Reporter Name / ৩০২ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি বাগেরহাট : রামপালে সন্ত্রাসী, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘির পাড় শহীদ মিনার চত্বরে হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন গোলদারের সভাপতিত্বে  অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি তার বক্তব্যে বলেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জন নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, সন্ত্রাসী জনপদ কায়েম করেছিলেন খালেক তালুকদার। অনেক হিন্দু, সন্ত্রাসীর জনপদ সৃষ্টি করেছে খালেক। হাসিনার চাচাতো ভাই হেলাল, ভাইপো তম্ময় রাষ্ট্র ক্ষমতাকে ব্যাবহার করে লুটপাট করেছে। বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতে দিতো না খালেক। মোংলা বন্দরকে সচল, ইপিজেডকে আরো গতিশীল করা হবে। এ এলাকার ফসল রক্ষায় ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে। সুন্দরবনকে বাঁচাতে হবে। এ এলাকায় সকল মানুষ নির্যাতিত হয়েছেন। দখলবাজ, চাঁদাবাজ প্রতিহত করা হবে। হিন্দুদের কেউ কোন ক্ষতি করলে তাদের এ এলাকায় থাকতে দেয়া হবে না। ন্যায় বিচার নিশ্চিতে, বৈশম্য মুক্ত সমাজ ব্যাবস্থা গড়ে তোলা হবে, মাদক নির্মুল করা হবে। তারেক রহমান জনগনের কল্যাণে কল্যাণমুলক রাষ্ট্র গঠনে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সবার পছন্দের প্রার্থীদের নেতা নির্বাচন করতে হবে। এ জন্যে সকলকে সাথে নিয়ে কাজ করবে বিএনপি। সবার মতামত নিয়ে ওয়ার্ড থেকে শুরু করে জেলার নেতা নির্বাচন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শোষনমুক্ত ও স্বনির্ভর দেশ গঠন করা হবে। হুড়কার জনসভায় বক্তৃতা কালে শামীমুর রহমান এ সব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সহ অধ্যাপক মুক্তাদির হোসেন, সহ অধ্যাপক স. ম গণি, সহ অধ্যাপক মনিরুজ্জামান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, আবিদ মল্লিক, শেখ আ. মজিদ, হাওলাদার রফিকুল ইসলাম, হাওলাদার আল আমিন, প্রদীপ রায় প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/