• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছাতকে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” কর্মশালা অনুষ্ঠিত   আমরা জুলাই যোদ্ধা’পিরোজপুর জেলা কমিটি নিয়ে সম্মুখ সারির জুলাই যোদ্ধা মাহাদী হাসান মেহেদীর তীব্র ক্ষোভ প্রকাশ ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত যুব বিশ্বকাপের হকিতে বাংলাদেশ

Reporter Name / ৬১৬ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ওমানের মাসকটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ অ-২১ দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে। হকির ইতিহাসে এই প্রথম কোন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাতটি দল অংশ নিবে। স্বাগতিক হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি ছয় দল যুব এশিয়া কাপ থেকে সুযোগ পাবে।

এই জয়ে বাংলাদেশের যুবারা শুধুমাত্র যুব বিশ্বকাপের টিকেট পায়নি। একইসাথে ৫ম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জণ করেছে। আগামীকাল কোরিয়া বনাম চায়নার মধ্যকার ম্যাচের বিজয়ী দলই হবে ৫ম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ।

আজ ম্যাচের ৩ মিনিটে ফিল্ডে গোলে মোহাম্মদ জয় বাংলাদেশকে এগিয়ে দেন। ষষ্ঠ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান দ্বিগুন করেন। ১৬ মিনিটে আরো একটি ফিল্ড গোলে মোহাম্মদ আব্দুল্লাহ ব্যবধান ৩-০’তে নিয়ে যান। পেনাল্টি কর্ণার থেকে দ্বিতীয় কোয়ার্টারের অতিরিক্ত সময়ে থাইল্যান্ড এক গোল পরিশোধ করে।

৩৪ মিনিটে মো: হাসানের গোলে বাংলাদেশের ব্যবধান বাড়ে। পরের মিনিটে পেনাল্টি কর্ণার থেকে থাইল্যান্ড আরো এক গোল শোধ করে। ৩৬ মিনিটে মো: খান বাংলাদেশের স্কোর ৫-২’এ নিয়ে যান। তিন মিনিট পর জয় দ্বিতীয় গোল করেন। শেষ কোয়ার্টারের ৪৯ মিনিটে আব্দুল্লাহ নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোল করলে বাংলাদেশ হকির ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের টিকেট পায়।

এর আগে স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছিল লাল-সবুজের দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য ফেবারিট পাকিস্তানের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়।

তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সাথে পিছিয়ে থেকেও ২-২ গোলেও ড্র নিয়ে মাঠ ছাড়ে মেহরাব হাসানের দল। গ্রুপের শেষ ম্যাচে চায়নার সাথে ১-১ গোলে ড্র করে ৫-৮ম স্থান নির্ধারনী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/