• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

উগ্রগোষ্ঠি চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চেয়েছিলো : জামায়াতে আমীর ডা: শফিকুর রহমান

Reporter Name / ২৮০ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ‘ একটি উগ্রগোষ্ঠি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে। কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। আমরা ধৈর্য্য ধরেছি দেশের মানুষকে শান্ত করেছি। এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট্রান সকলে ঐক্যবদ্ধ ভাবে শান্তিতে বসবাস করবে। কোন ধর্মীয় উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোর্ট কাচারী অফিস আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্চিত হবেন না। কৃষক তার ফসলের নায্য দাম পাবেন শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত রাষ্ট্রিয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে।

দ্বিতীয় স্বাধীনতা প্রসংগে জামায়াতের আমীর বলেন, ‘ আবু সাঈদ আমাদের এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি। তিনি অধিকার চেয়েছিলেন কিন্তু তাকে পর পর তিনটি গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে সেলুট জানাই।

লেখা পড়া করে এদেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। যেখানে শিক্ষা অর্জন করে সাথে সাথে কাজ পাবেন ।

সোমবার সকাল সাড়ে সারে ৮টায় ঝালকাঠিতে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জামায়াতনেতা মাসুদ সাঈদী।

এরপর তিনি ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা মাঠে সুধি সমাবেশে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/