• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

Reporter Name / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্ট : প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ‘সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৩’ পেশ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, এ সময় প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বৈঠকে প্রধান বিচারপতি সুপ্রীম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, ইতোমধ্যে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে।

সুপ্রীম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, সুপ্রীম কোর্ট হলো বিচারপ্রার্থীদের সর্বশেষ ভরসাস্থল।

তিনি আশা করেন, প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার যৌক্তিক সময়ে নিশ্চিত করতে সক্ষম হবে।

এ সময় আপীল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও সচিবগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/