• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ব্যাটারি চালিত রিকশা চলবে : হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা

Reporter Name / ২৮৫ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর একমাসের জন্য স্থিতাবস্তা দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার কোর্ট।

এ আদেশের ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. রেজাউল হক আজ এ আদেশ দেন।

একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত এটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। সাধারণ নাগরিকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, চেম্বার আদালত হাইকোর্টের রায়ে একমাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন। এই আদেশের ফলে ঢাকার রাস্তায় যেসব ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে, সেগুলো চলাচল করতে আইনগত কোনো বাধা নেই।

রাষ্ট্রপক্ষ বলেছে, চেম্বার কোর্টের আদেশের ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই।

এর আগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়ে আদেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে উচ্চ আদালত। গত ১৯ নভেম্বর এ আদেশ দেয় হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এরআগে বৃহত্তর ঢাকা সিটির প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকসা চলাচল বন্ধ চাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/