• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

নারায়নগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যা, ৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

Reporter Name / ৫৬৮ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে হত্যার দ্বায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। তথ্যটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম হীরা চৌধুরীকে (৩৩)। সে ফতুল্লা থানার পূর্ব লামাপাড়ার ওমর চৌধুরী তুহিনের ছেলে। সেই সঙ্গে নিহত তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলীর রাজাপুরের মৃত আলী আশরাফের মেয়ে।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান বলেন, ২০২১ সালে উভয় পরিবারের সম্মতিতে হীরা চৌধুরীর সঙ্গে তানজিদা আক্তার পপির বিয়ে হয়। পারিবারি কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছেন তারই স্বামী। এ ঘটনায় ২০২১ সালের ২৬ মে ফতুল্লার থানায় ভিকটিমের ছোট ভাই মো. শাকিল মামলা করেন। হত্যা মামলায় হীরা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/