• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দায়িত্বে অবহেলায় ২ কর্মকর্তাকে প্রত্যাহার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  নিরাপদ সেতুর দাবীতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন  যমুনা পাড়ি দিল একদিনে ৫৩ হাজার যান, আয় ৪ কোটি টাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠি গাভারামচন্দ্রপুরে চেয়ারম্যান প্রার্থী সুমন মোল্লা’র প্রচারণায় মুখরিত জনপদ কাঠালিয়া উপজেলার রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক কমিটি ঘোষণা

সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

Reporter Name / ৩১৬ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে।

রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

তিনি বাসসকে বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কি-না- আমরা খতিয়ে দেখছি। শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অন্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, আজ সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে গতকাল রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/