• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৩০১ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

খোরশেদ আলম : নওগাঁ মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নওগাঁ জেলা সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন সাহেবের সঠিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনসুর রহমান এর নেতৃত্বে তার সহকর্মি এসআই মোঃ সুজন খান ফোর্স সহ সরকারী পিকআপ যোগে মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানায় শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯টায় একটি হলুদ ও নীল রংয়ের টাটা ট্রাক রাজশাহী থেকে আসতে দেখে পুলিশ ফেরিঘাটে সিগন্যাল দিলে ট্রাক ড্রাইভার সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে, ট্রাক ড্রাইভারসহ তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এরমধ্যে দু’জনকে আটক করা গেলেও ট্রাক ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
আটককৃতরা হলো- মোঃ রনি (২৬), পিতা মোঃ কামাল উদ্দিন ও মোঃ আসমাউল হোসেন (৩৮), পিতা-মোঃ হাবিবুর রহমান রজিবুল উভয় শিবগঞ্জ থানা চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়। এ বিষয়ে মান্দা থানার ওসি বলেন, পরে ট্রাক তল্লাশি করে কেবিনে থেকে অবৈধ মাদকদ্রব্য- ১৬ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন ৪৮ কেজি। যার আনুমানিক মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হবে। এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃকুতুব উদ্দীন নতুন নওগাঁ এসে তিনি সকল পুলিশ কর্মকর্তা সহ সকল থানায় নির্দেশনা দেন, মাদক, ছিন্তায়,চোরাকারবারি সহ আইন লঙ্ঘন কারিকে কোন মতে ছাড় দেওয়া হবে না। এর ধারাবাহিকতায় মান্দার চৌকস ওসি মোঃমনসুর রহমান পর পর কয়েকটি অপারেশন সফল ভাবে পরিচালনা করেন এবং তা শত ভাগ সাফল্য অর্জন করেছেন।এভাবে পুলিশের অভিযান পরিচালনা করলে চোরা কারবারি ও মাদক ব্যাবসায়ীরা আগামী দিনে এধরণের কাজ করার আর সাহস পাবে না বলে এলাকার সাধারণত মানুষেরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/