• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠিতে মা ইলিশ চুরি বন্ধ করতে গিয়ে জেলে সমিতির সভাপতিসহ হামলার শিকার ৩

Reporter Name / ২৮৯ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির পোনাবালিয়ায় অসাধু জেলে কর্তৃক মা ইলিশ চুরি করে ধরতে নিষেধ করায় হামলার শিকার হয়েছেন জেলে সমিতির সভাপতি সহ ৩ জন। ১ নভেম্বর ঝালকাঠি সদর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের আতাকাঠি গ্রামের বেল্লাল হোসেন কাজির ছেলে মোঃ রাকিব কাজি। বিবাদীরা হলেন, ওই এলাকার রব মৃধার পুত্র মোঃ সোহাগ মৃধা, সুলতান ফকিরের ছেলে মোঃ বেনি ফকির, সোহরব হোসেনের পুত্র তকদির হোসেন, আবুল গাজীর পুত্র মোঃ রাব্বি গাজী, আব্দুর রহমানের পুত্র ওরম ফারুক, সুলতান ফকির এর পুত্র লোকমান ফকির, ও দেউলী গ্রামের বুরজুক ফরাজির পুত্র শাহিন ফরাজী।

অভিযোগ উল্লেখ করা হয়, ৩১ অক্টোবর সন্ধ্যায় বিবাদীরা ইলিশ মাছ ধরার অবরোধের সময় মা ইলিশ চুরি করে ধরার জন্য নদীতে জাল ফেলে। তখন বিবাদীদের নদীতে জাল দিয়ে মাছ ধরতে বাধা দেয় বিবাদী ও ভুক্তভোগীরা। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয় বাদী শর নানা জেলে সমিতির ৬ নং ওয়ার্ডের সভাপতি আলকাচ এর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে হামলা থেকে রক্ষা করতে আসা ডালিম বেপারী, রাব্বির ও রাকিব ও হামলার শিকার হয়
এসময় স্বাক্ষীগণ ঘটনাস্থলে আসলে বিবাদীরা হুমকি-ধমকি দিয়ে স্থান ত্যাগ করে চলে যায়। আহত আলকাচ, ডালিম বেপারী ও রাকিব ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/