• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

গোয়াইনঘাট পুলিশের বুঙ্গার নতুন লাইনম্যান হচ্ছেন তারা!

Reporter Name / ৪৫৬ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

গোয়াইনঘাট প্রতিনিধি : গেলো সেপ্টেম্বর মাসে সিলেট রেঞ্জ ডিআইজি, সকল জেলার এসপি ও ওসিদের চোরাচালান প্রতিরোধে কঠিন ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। জেলা পুলিশ ম্যাজিষ্ট্যাটি মিটিং ও চোরাচালান বিরোধী ট্যাক্সফোর্সের মিটিংয়ে চোরাচালান প্রতিরোধে করোনীয় সম্পর্কে আলোচনা হয়। এদিকে বিএনপি হাইকমান্ড থেকে জেলা কমিটির নেতৃবৃন্দ দিচ্ছেন কঠিন হুসিয়ারী। চোরাচালানের জড়িত এমন কয়েকজনকে দল থেকে বহিষ্কার করে নিজেদের স্বচ্ছতার প্রমান দিয়েছেন জেলা ও মহানগর বিএনপি। কিন্তু জেলার পাশাপাশি উপজেলা গুলোর নেতারা সরাসরি জড়িয়ে গেছেন মিঠা বালু চোরাচালান ব্যবস্যায়।

গোয়াইনঘাট সীমান্তে চোরাচালান ব্যবসায় পুলিশের লাইনম্যান হিসাবে আলোচনায় উঠে এসেছে সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও গোয়াইনঘাট উপজেলার যুবদল নেতা জয়দল হোসেনের নাম।
তারা গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ ও গোয়াইনঘাট সার্কেলের নেতৃত্বে নতুন লাইনম্যান হিসাবে সীমান্তের একাংশে চাঁদাবাজি করে আসছেন এ দুজন।

স্থানীয়রা জানান, চোরাকারবারিরা জেলা ও স্থানীয় বিএনপির নেতা হওয়ায় তাদের শেল্টার দিচ্ছে পুলিশ ও বিজিবিসহ গোয়াইনঘাট থানা পুলিশ। তাদের বিরুদ্ধে গোয়াইনঘাটসহ সিলেটের বিভিন্ন থানায় রয়েছে ভারতীয় চোরাচালানের মামলা। ভারতের সিমান্ত থেকে প্রতিদিন কয়েছে হাজার হাজার চোরাই চিনির বস্তা। ভারত থেকে চিনি নিয়ে এসে সিমান্ত এলাকায় রাখা হয় পরে সময় সুযোগ করে সেই চিনি তাদের নিজেদের গোদামে স্টক করে রাখা হয়।
এরপর হরিপুর তামাবিল রোড কিংবা এয়ারপোর্টে রোড দিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ীর সহযোগিতায় সেই চিনি সিলেট নগরীসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করে থাকেন আরেকটি চক্র।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও গোয়াইনঘাট উপজেলার যুবদল নেতা জয়দল হোসেন এতো প্রভাবশালী তাদের বিরুদ্ধে শত সংবাদ প্রকাশ হলেও কোন লাভ নেই। কারণ থানা পুলিশের ভিট অফিসার চলেন লাইম্যানদের কথায়।

তাই তাদের বিরুদ্ধে লিখেও কোন লাভ হবেনা। কারন সিলেট নগরের কয়েকজন রাজনৈতিক নেতা তাদের ব্যবসার সাথে জড়িত। এরা সকলেই আম্বরখানা এলাকায় অফিস খোলে চোরাচালানের ব্যবসা পরিচালনা করে থাকেন। এদের পাশাপাশি তাকে শেল্টার দিয়ে থাকেন হরিপুর বাজারের সভাপতি হাজী হেলাল, আবুল হোসেন উরফে পিচ্চি আবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/