• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ বৈঠকে সভাপতিত্ব করেছে বাংলাদেশ

Reporter Name / ৩৫৩ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত গায়ানা সংক্রান্ত কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজিজি) বৈঠকে সভাপতিত্ব করেছেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে অ্যান্টিগুয়া, বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা যোগ দেন।
গায়ানার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ভার্চুয়াল বৈঠকে ভেনেজুয়েলা ও গায়ানার মধ্যে বিদ্যমান এসেকুইবো অঞ্চলের বিরোধের অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।
কমনওয়েলথ গ্রুপ আন্তর্জাতিক আইনের অধীনে বিষয়টি সমাধান করতে যথাযথ ও আইনসম্মত উপায় হিসাবে আইসিজে প্রক্রিয়ার পক্ষে তাদের দৃঢ় ও পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
বাংলাদেশ এ বৈঠকে গায়ানার আঞ্চলিক অখ-তা ও সার্বভৌমত্ব রক্ষায় দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। অ্যান্টিগুয়া, বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের মন্ত্রী ও প্রতিনিধিরাও গায়ানার সার্বভৌম অধিকারের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বিস্তারিত আলোচনার পর কমনওয়েলথ গ্রুপ গায়ানার সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার প্রশংসা করে সমাপনী বিবৃতি জারি করতে একমত হয়।
ভার্চুয়াল বৈঠকে মন্ত্রীরা স্যার শ্রীদাথ সুরেন্দ্রনাথ রামফালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি দ্বিতীয় কমনওয়েলথ মহাসচিব ছিলেন ও সবচেয়ে দীর্ঘ সময়ে এ দায়িত্ব পালনকালে বৈশ্বিক নেতৃত্বদানের নজির রেখে গেছেন।
বৈঠকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ সম্পর্কে আন্তর্জাতিক বিরোধিতার সমন্বয় ঘটাতে শ্রীদাথের মুখ্য ভূমিকা, ছোট রাষ্ট্রগুলোর অধিকার আদায়ের জন্য তার দূরদর্শীতা ও দেশগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য তার অক্লান্ত প্রচেষ্টার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
যথাযথ দক্ষতার সাথে বৈঠকে সভাপতিত্ব করার জন্য কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার প্রশংসা করেন ও তাকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/