• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা কামনা স্বরাষ্ট্র উপদেষ্টার

Reporter Name / ৩৬৭ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

খন্দকার আমিনুর রহমান : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক ও কৃষি উপকরণগত সহযোগিতা কামনা করেছেন।

আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের নিরাপত্তা ও কৃষি খাতে সহযোগিতা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ নানা বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহযোগিতা কামনা করে কৃষি পুনর্বাসনের লক্ষ্যে বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণের চাহিদার কথা জানান।
চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের ৯টি সরকারি দপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। তারা এক্ষেত্রে উপকরণ সরবরাহসহ সর্বাত্মক সহযোগিতা করবে।
বৈঠকে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। তারা বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে। প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তাসহ চলমান পুলিশ সংস্কারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, আমেরিকান দূতাবাসসহ দূতাবাস পাড়ার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নি:সন্দেহে প্রশংসনীয়। তবে দীর্ঘমেয়াদি জনকল্যাণের অংশ হিসেবে পুলিশসহ গোয়েন্দা সংস্থাসমূহের সংস্কার জরুরি।
চার্জ দ্যা অ্যাফেয়ার্স আনসারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছিল। বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতায় এ দাবি মেনে নেয়া দুরূহ। তবে সমস্যার সমাধান হয়েছে।
তিনি বলেন, ৩ বছর পরপর আনসাররা যে ৬ মাসের জন্য বিশ্রামে যেত, আমরা তা বাতিলের উদ্যোগ নিয়েছি। এর ফলে তাদের বিশ্রামে যাওয়ার প্রয়োজন হবে না এবং ঐ সময়েও তারা বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
আমেরিকান দূতাবাসের নিরাপত্তার স্বার্থে রেডি ফ্রিকোয়েন্সিতে প্রবেশগম্যতার বিষয়টি চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভ উপদেষ্টার নিকট তুলে ধরেন। উপদেষ্টা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার সমন্বয়ে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান। চার্জ দ্যা অ্যাফেয়ার্স এসময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আসন্ন বাংলাদেশ সফরে প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ইউএসএআইডি মিশন পরিচালক রিড এশলিম্যান,পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, কৃষি বিষয়ক অ্যাটাচে সারাহ গিলেস্কি, ডিফেন্স অ্যাটাচে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিচিই, ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে মাইকেল হিন্টজ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/