• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ চৌদ্দগ্রামে অত্যাধুনিক সেবা নিয়ে চালু হচ্ছে ‘কাদৈর বাজার ইউনিটি মেডিকেল সেন্টার’ ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত ঝালকাঠির বিনয়কাঠি তাতীদল সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে….ডা: জিয়াউদ্দিন হায়দার  চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা বাড়ল ভোজ্যতেলের দাম

রামপালে বাড়ীঘরে হামলা ভাংচুর ও হত্যার হুমকির অভিযোগ

Reporter Name / ৪৩৮ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি (বাগেরহাট) : রামপালে জমির বিরোধে প্রতিপক্ষরা বাড়ীতে প্রবেশ করে হামলা ভাংচুর ও হত্যার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার মানিকনগর গ্রামের মো. সদর আলী নিজ জমিতে ঘর তুলে শান্তিপূ্র্ণভাবে বসবাস করছিলেন। এক সপ্তাহ পূর্বে পার্শবর্তী একই আলের পাশে সদর তার শৌচাগারে কাজ করাচ্ছিলেন। প্রতিপক্ষরা স্থানীয় উজলকুড় ইউপির সদস্য মুজিবর রহমানের নির্দেশে ইশার উদ্দিন, হানিফ শেখ, রাসেল শেখ জোরপূর্বক বাড়ীতে প্ররেশ করে ভাংচুর করে হুমকি দিয়ে বলেন এখানে কোন কাজ করা যাবে না। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা শালিস করলেও কোন সমাধান পাননি ভুক্তভোগী সদর উদ্দিন। অবশেষে শান্তি শৃঙ্খলা বজয় রাখা এবং আইনি প্রতিকারের আশায় রামপাল থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মুজিবর রহমানের মুৃঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে হানিফরা জানালে আমি তাদের বলেছি তোরা যা ভালো বুঝিস তাই কর। এমন কথা বলার পরে ইশার উদ্দিন পাইপ ভাংচুর করেছে বলে স্বীকার করে জানান, জমির বিরোধ মিটে গেলে পাইপের ক্ষতিপূরণ দিবো।

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বিশ্বাস জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/