• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নড়াইলের চিত্রাপাড়ে চলছে এসএম সুলতান শীর্ষক দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প

Reporter Name / ৩৮৩ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

 

নড়াইল প্রতিনিধি : জেলার ‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’ দুইদিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে অন্তরে বাংলা আর্টিস্ট গ্রুপ আয়োজিত শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুলতান স্মৃতি সংগ্রহশালার শিশুস্বর্গে শুরু হয়।
এ আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, শিশুস্বর্গের সিনিয়র শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী কৃটি রঞ্জন বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান প্রমুখ।
আর্ট ক্যাম্প উদ্বোধনকালে শিশুস্বর্গের শিক্ষার্থীসহ সুলতানপ্রেমীরা উপস্থিত ছিলেন। ঢাকা থেকে আসা ১২জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে শিল্পীরা সুলতান সংগ্রহশালা ঘুরে দেখেন। অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান বলেন, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী সুলতানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরুপ দুই দিনব্যাপী এ আর্ট ক্যাম্পের আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/