• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশ করায় নওগাঁয় সাংবাদিককে মুজাহিদ হোসেন কে হত্যার হুমকি

Reporter Name / ৪১০ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার : নওগাঁয় কর্মরত সাংবাদিককে মুজাহিদ হোসেন কে হত্যা হুমকির অভিযোগ উঠেছে। প্রকাশিত সংবাদের জের ধরে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নে দেওকুড়ি গ্রামের আঃ রহমানের ছেলে মান্নান কবিরাজ এ হুমকি দেন।

জানা গেছে, নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় দিন দিন অপচিকিৎসা ও ভণ্ড কবিরাজদের প্রতারণা বেড়ে চলেছে। আবার কেউ গোণা পড়ার নামে মিথ্যা অভিনয় ও কৌশলে সাধারণ মানুষদের কাটছে পকেট। আবার কেউ কেউ এদের থেকেও অনেক উপরে। বিশেষজ্ঞ ডাক্তার যে সব রোগীর চিকিৎসা করতে ব্যর্থ সেসব রোগীর পরিবারের মানুষদের বিভিন্ন টোটকা জাদু দেখিয়ে রোগী ভালো করার জন্য বেহুলার গান দিয়ে হাতিয়ে নিচ্ছে এক নাইট ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা। সেই সাথে মুসলমানদের ঈমান নষ্ট করছে এবং মুসলমানদের পূজা করতে বাধ্য করছে। নিজ জেলা ও উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলায় প্রতিনিয়ত কোনও না কোন স্থানে অসুখ ভাল করার নামে মুসলমানের বাড়ীতে বেহুলার গান চলায় ঐ সব ভন্ড কবিরাজ। বর্তমানে বাংলাদেশ সরকার মানুষের শত ভাগ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য চিকিৎসকরা দিনরাত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্ত এই সব ভন্ড প্রতারক কবিরাজরা গ্রামের সাধারন মানুষদের ভুল বুঝিয়ে চিকিৎসার নামে প্রতারনা করছে। কবিরাজদের ফাঁদে পড়ে প্রতারিত আর সর্বশান্ত হচ্ছেন হাজারো মানুষ। বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের দেওকুড়ি গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে মোঃ মান্নান কবিরাজ সহ কয়েক জন কবিরাজ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। কবিরাজের নাম ধরে সংবাদ প্রকাশ করায় জাতীয় বদলগাছী মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন কে মান্নান কবিরাজ চাকু দিয়ে জবাই করবে বলে হত্যার হুমকির বার্তা প্রদান করেন যা কল রেকর্ডে প্রমান রয়েছে।

এ ঘটনায় নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকি দাতার শাস্তির দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/