• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসরায়েলি সৈন্যকে ‘বন্দী’ করার দাবি হামাসের

Reporter Name / ৪১৫ Time View
Update : রবিবার, ২৬ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সংগঠন হামাসের সশস্ত্র শাখা গাজা উপত্যকায় শনিবার অতর্কিত হামলা চালিয়ে কমপক্ষে একজন ইসরায়েলি সৈন্যকে ‘বন্দী’ করার দাবি করেছে।
তবে ইসরাইল এ দাবি অস্বীকার করেছে।
এজেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেছেন, হামাস জাবালিয়া ক্যাম্পের একটি টানেলে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় ইসরায়েলি বাহিনীর ‘সকল সদস্য নিহত, আহত কিংবা বন্দী’ হয়েছে।
হামাস একজন সৈন্যকে মাটিতে টেনে নিয়ে যাওয়ার ছবিও প্রকাশ করেছে। এতে সৈন্যটিকে একজন বন্দী ইসরায়েলি হিসাবে উপস্থাপন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্য অপহরণ করার মতো কোন ঘটনা সেখানে ঘটেনি বলে দাবি করেছে।
জাতিসংঘের শীর্ষ আদালতের সামরিক অভিযান বন্ধের আদেশ উপেক্ষা করেই ইসরায়েল রাফায় যুদ্ধবিমান থেকে বোমা এবং কামানের গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে।
এদিকে গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধে প্যারিসে নতুন উদ্যোগ শুরু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/