• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নবগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা দায়িত্বে অবহেলায় ২ কর্মকর্তাকে প্রত্যাহার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  নিরাপদ সেতুর দাবীতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন  যমুনা পাড়ি দিল একদিনে ৫৩ হাজার যান, আয় ৪ কোটি টাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

এমভি আবদুল্লাহ, ২৩ নাবিক চট্টগ্রাম পৌঁছাবেন মঙ্গলবার

Reporter Name / ৫৩৯ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

উদ্বেগ ও উৎকণ্ঠায় ভরা দীর্ঘ দুই মাস অতিবাহিত হওয়ার পর অপেক্ষার প্রহর ফুরাচ্ছে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ও তাদের স্বজনদের।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
সোমবার (১৩ মে) বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে এমভি আবদুল্লাহ। সুস্থ রয়েছেন জাহাজে থাকা ২৩ নাবিক।

এমভি আবদুল্লাহর ফোর্থ ইঞ্জিনিয়ার আহমেদ তানভীর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, উপকূল থেকে আর খুব বেশি দূরে নেই এমভি আবদুল্লাহ। সাড়ে চারটার দিকে কুতুবদিয়া পৌঁছেছে জাহাজটি। কিছুক্ষণ পরই নোঙর ফেলা হবে।

জানা গেছে, মঙ্গলবার (১৪ মে) দুপুরের পর চট্টগ্রাম বন্দরে ভিড়বেন নাবিকরা। এরইমধ্যে এমভি আবদুল্লাহর দায়িত্ব নিতে ২৩ জন নাবিকের একটি টিম চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন। সোমবার বিকেলে নাবিকদের নিয়ে নগরের সদরঘাট কেএসআরএম জেটি ছেড়েছে লাইটার জাহাজ এমভি জাহান মনি-৩। ওই জাহাজে করেই মঙ্গলবার সকালে এমভি আবদুল্লাহতে থাকা ২৩ নাবিক কুতুবদিয়া থেকে রওনা দেবেন।

মঙ্গলবার দুপুরের পর সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ছাড়া পাওয়া নাবিকদের নগরের সদরঘাট কেএসআরএম জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে মালিকপক্ষ এবং নাবিকদের স্বজনরা তাদের বরণ করে নেবেন।

যোগাযোগ করা হলে কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় পৌঁছেছে। এখন নোঙর করবে। কুতুবদিয়ায় কিছু মালামাল খালাস শেষে ১৫ মে (বুধবার) এমভি আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে বাকি মালামাল খালাস হবে।

এর আগে ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে গত ২৯ এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ত্যাগ করে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায়। ৩১ দিনের জিম্মি জীবন পার করার পর ১৩ এপ্রিল ছাড়া পান ওই ২৩ নাবিক।

মুক্ত হওয়ার পর পরই ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় এমভি আবদুল্লাহ। কড়া নিরাপত্তা দিয়ে জাহাজটিকে ঝুকিপূর্ণ জলসীমা পার করে দেয় ইউরোপীয় ইউনিয়নের দুইটি যুদ্ধজাহাজ ও তিনটি টহল জাহাজ।

২১ এপ্রিল এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ পৌঁছায়। সেখানে কার্গো খালাস করে জাহাজটি মিনা সাকার বন্দরে নোঙর করে এরপর। সেখান থেকে কার্গো লোড করে অবশেষে দেশের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। সোস: আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/