• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ কাঠালিয়া উপজেলার রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক কমিটি ঘোষণা ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক

মাটির নিচ দিয়ে টানা হবে সব ধরনের সংযোগ তার

Reporter Name / ৫২৬ Time View
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সব ধরনের সংযোগ তার মাটির নিচ দিয়ে টানা হবে।

বৃহস্পতিবার (৯ মে) জাতীয় সংসদ অধিবেশনে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের উত্তরে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ অভিমুখে এগিয়ে চলেছি। স্মার্ট বাংলাদেশের সব ধরনের সংযোগ তার থাকবে ভূগর্ভস্থ।

তিনি বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে এ কার্যক্রম শুরুও হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানসহ বিভিন্ন জেলায় বিদ্যুতের তার ভূগর্ভে স্থাপন করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে শতভাগ সংযোগ তার ভূগর্ভে স্থাপন করা হবে।

পলক বলেন, দেশে টিএন্ডটির লাইনসমূহ শুধু গ্রাহক পর্যায়ে কারিগরি কারণে মাটির ওপর দিয়ে টানা হয়েছে। তবে বিভিন্ন স্থানে টিএন্ডটির তার ভূগর্ভস্থ করা হয়েছে। যেমন, এক্সচেঞ্জ থেকে কেবিনেট পর্যন্ত লাইনসমূহ মাটির নিচ দিয়ে টানা হয়েছে।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, তবে ভবনে ফাইবার ক্যাবলের চ্যানেল ইন্টারনেটসহ সব সার্ভিস লাইনের জন্য একক ডাক্টের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশেও উন্নত দেশের মত টিএন্ডটিসহ সব ধরনের সংযোগ তার মাটির নিচ দিয়ে টানা সম্ভব হবে।

সব ধরনের তার ভূগর্ভস্থ রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। ভবিষ্যতে সেটা বাস্তবায়ন করা হবে যোগ করেন পলক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/