• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছাতকে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” কর্মশালা অনুষ্ঠিত   আমরা জুলাই যোদ্ধা’পিরোজপুর জেলা কমিটি নিয়ে সম্মুখ সারির জুলাই যোদ্ধা মাহাদী হাসান মেহেদীর তীব্র ক্ষোভ প্রকাশ ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাপমাত্রা কমাতে ঢাকায় বৃক্ষরোপণের জন্য জায়গা খুঁজতে হবে

Reporter Name / ৫৫০ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

ঢাকা মহানগরে তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণের জন্য জায়গা খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
মঙ্গলবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় তিনি এ কথা জানান।

পরিবেশমন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগরে তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণের জন্য জায়গা খুঁজে বের করতে হবে। একইসঙ্গে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে এবং জলাশয় রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে নতুন নীতিমালা অনুসরণ করা হবে। নতুন নীতিমালা অনুযায়ী ৮০ নম্বর না পেলে কোনো প্রকল্প বিবেচনা করা হবে না।’

আরও পড়ুন

যেদিন থেকে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ
তিনি আরও বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা, উদ্বাস্তু এবং অভিযোজনমূলক কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে কাজ করা হবে। এ যাবত তিন হাজার ৮১৭ কোটি টাকা ব্যয়ে ৯৬২টি প্রকল্প অনুমোদিত হয়েছে যার মধ্যে ২৯৮টি চলমান রয়েছে।’

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় ঢাকা শহরসহ সারাদেশে বনায়নের জন্য ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নে প্রধান বন সংরক্ষককে নির্দেশনা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী। যেসব বৃক্ষ তাপমাত্রা কমাতে পারে বা পরিবেশের জন্য অপেক্ষাকৃত ভালো তা নির্ণয় করে গাইডলাইন্সে অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ প্রকল্প পরিচালকগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/