• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছাতকে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” কর্মশালা অনুষ্ঠিত   আমরা জুলাই যোদ্ধা’পিরোজপুর জেলা কমিটি নিয়ে সম্মুখ সারির জুলাই যোদ্ধা মাহাদী হাসান মেহেদীর তীব্র ক্ষোভ প্রকাশ ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসবাদ থেকে কোনো দেশই সুরক্ষিত নয় : রাশিয়া

Reporter Name / ৪৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

আন্তজার্তিক ডেস্ক :  রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, সন্ত্রাসবাদ থেকে বিশ্বের কোনো দেশই সুরক্ষিত নয়।

গত শুক্রবার মস্কোর উপকণ্ঠে কনসার্ট হলে হামলা ঠেকাতে না পারাটা রাশিয়ার নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তর-পশ্চিম প্রান্তে কনসার্ট হলে হামলা চালায় উগ্রবাদীরা। ছয় হাজারের বেশি মানুষের উপস্থিতিতে ওই হলে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে তারা। একপর্যায়ে হলটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এতে এখন পর্যন্ত অন্তত ১৩৭ জন নিহত এবং ১৮২ জন আহত হয়েছেন।

শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এ হামলার জন্য দায়ী সবাইকে শাস্তি দেয়া হবে।

এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, তাদের মধ্যে চারজন ইউক্রেনের দিকে যাচ্ছিলেন।

সূত্র : রয়টার্স ও গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/