রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুরে আজিজার রহমান নামে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মর্ডান মোড় থেকে তাকে read more
রাব্বি সরকার: নরসিংদীর শিবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও
মাসুম খান ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। তারা নতুন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জামাতে যোগদেয়া কীর্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে। তাই আমরা স্বেচ্ছায় এ দলে যোগ দিয়েছি। জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। আমাদের ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। সকল ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য, বলেন জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ঝালকাঠি ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ঝালকাঠি সদর
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন মহীয়সী নারী ও উপমহাদেশের অন্যতম বিনয়ী, সাহসী ও আপসহীন রাজনীতিবিদ। তিনি জীবদ্দশায়
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গ্রেপ্তার হয়েছেন। ৭ জানুয়ারি বুধবার বিকেলে বিকনা তার বসত বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুস সালাম ঝালকাঠি
রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুরের বদরগঞ্জে দলীয় নেতাদের দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেছেন গোলাম রব্বানী নামে বিএনপির এক নেতা।