• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

 

 

হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আইয়ুব আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে ইউনিয়নের বারমারা ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আইয়ুব আলী ওই এলাকার বাসিন্দা এবং ঝরু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন আইয়ুব আলী। বিভিন্ন উৎস থেকে নেওয়া ঋণের চাপ সামলাতে গিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ঋণ পরিশোধের জন্য নিজের কিছু সম্পত্তিও বিক্রি করেছিলেন বলে দাবি করেন স্থানীয়রা। তবে তারপরও পুরো ঋণ পরিশোধ সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, ক্রমবর্ধমান ঋণের বোঝা এবং আর্থিক অনিশ্চয়তা তাঁকে চরম হতাশার দিকে ঠেলে দেয়, যার পরিণতিতে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/