রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৩ জুন শনিবার সকালে জেলা পরিষদ চত্বরে প্রশাসক এডভোকেট মোঃ শাহাৎ হোসেন এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের জন্য আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন করা হবে। তারাই ধারাবাহিকতায় তিনি আজ কক্সবাজারে ডোলহাজারী পার্কে একযোগে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসন আজকে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেছি। আমরা জেলা পরিষদের উদ্যোগে এ বছর ২ হাজার ৫ শত বৃক্ষ রোপন কযবো। তিনি আরো বলেন,
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী বৃক্ষরোপণ’ কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষ রোপন কর্মসূূচির সূচনা করা হয়েছে। ঝালকাঠি জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ঝালকাঠি জেলার বিভিন্ন স্হানে বৃক্ষ রোপন হবে।
এ সময় উপস্হিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী সহ ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
https://slotbet.online/