• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে: ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নবগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা দায়িত্বে অবহেলায় ২ কর্মকর্তাকে প্রত্যাহার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  নিরাপদ সেতুর দাবীতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন  যমুনা পাড়ি দিল একদিনে ৫৩ হাজার যান, আয় ৪ কোটি টাকা

জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে: ড. জিয়াউদ্দিন হায়দার

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়নেও বিশ্বাস করে। ইতোমধ্যে বিএনপি জনগণের কাছে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে।

 

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি সাহসী নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

 

প্রধান অতিথি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। তাঁর স্বপ্ন ছিল একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, যা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর,

১জুন সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে

জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর, জেলা বিএনপির অন্যতম সদস্য সরদার এনামুল হক এলিন,যুবদল সভাপতি শামীম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, জেলা কৃষক দলের সভাপতি তকদীর হোসেন, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

 

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/