ঝালকাঠি জেলা সংবাদদাতা:
১৫ই জুলাই সকাল ১০টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ‘তারুণ্যের আশা- আকাঙ্খা বাস্তবায়ন করি
আজকের প্রত্যয়ের সুন্দর আগামি গড়ি’
এই প্রতিপাদ্যের আলোকে বরিশাল সার্কিট হাউসে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন সহ এক জমকানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ডা.মোঃ লোকমান হাকিম, পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ, বিশেষ অতিথি ছিলেন এস এম মনজুর-এ-এলাহী, সিভিল সার্জন বরিশাল, সভাপতিত্ব করেন মো: আব্দুর রাজ্জাক, পরিচালক, পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগ, অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বদের মাঝে ক্রেস্ট, সম্মাননা পদক ও প্রশংসাপত্র প্রদান করেন। বিভাগীয় পর্যায়ে বেসরকারি সংস্থা হিসেবে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন এসএম মিজানুর রহমান, চেয়ারম্যান, দেশ বাংলা ফাউন্ডেশন, ঝালকাঠি।
https://slotbet.online/