• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৬ উপলক্ষে রেলী ও আলোচনা সভা  পুলিশের বড় রদবদল ঝালকাঠিতে বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মোনাজাত  ঝালকাঠির জীবা আমিন খান এমপি কে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা  এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি ইথিওপিয়ার আহ্বান শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলা জুড়ে উচ্ছ্বাস  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন গৃহবধূর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

মেলান্দহ প্রতিনিধিঃ মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাএনেতা সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস বিএনপি নেতা নুরে আলম তালুকদার রুনু সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন । তাকে নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। বর্তমানে তিনি মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন।

 

জানা যায়, নুরে আলম তালুকদার মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নর ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করা,দলকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন। এ ছাড়াও দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ রয়েছে। তিনি রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন, শিক্ষা,সামাজিক কার্যক্রম ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও মনে করেন,তিনি ইউপও নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। তাদের ভাষ্য, মাঠ পর্যায়ে তার জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে।

 

তিনি ১৯৯১/৯২ সালে সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের ছাএদলের নির্বাচিত জিএস হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছোন।পাশাপাশি নুরে আলম তালুকদার রুনু বর্তমানে মেলান্দহ উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন

 

রাজনৈতিক সুত্রে জানা যায়, তার বড় ভাই ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন ও মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবেও ছিলেন তাদের পুরো পরিবারই শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সাথে যুক্ত।

 

রুনু তালুকদার বিগত সরকারের বিরুদ্ধে বিএনপির করা প্রত্যেকটি আন্দোলনে প্রথম সারিতে অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। আন্দোলন করতে তিনি মাঠে সরব ভুমিকা রেখেছেন।

 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে ঘিড়ে আলোচনা বাড়ছে। অনেকেই তাকে আগামী দিনের ৩ নং মাহমুদপুর ইউনিয়নের উন্নয়নে কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম বলে মত প্রকাশ করছেন। রুনু তালুকদার আরও জানান, নির্বাচিত হলে তিনি মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে পরিণত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। রুনু তালুকদার বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে,ইনশাআল্লাহ।তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া,সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/