• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৩ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ২১ নভেম্বর ২০২৫ তারিখে। ঢাকার মিরপুর প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম। সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন শান্ত, সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুল, সহ-সভাপতি শাহিনুজ্জামান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল হোসেন নিপুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন—

 

র. ই জাকির,জাকির হোসেন মোল্লা, সানজিদা আক্তার শবনম, জি এস জয়, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নাসির বিন আরেফিন, মনজুরুল আহমেদ, আব্দুল মালেক, গাজী শাহজালাল, ফরিদা পারভীন ববি, এ ওয়াই এস কামরুল ইসলাম, মিজানুর রহমান খান, জান্নাত আক্তার, শহীদুজ্জামান পলাশ, হোসাইন মোহাম্মদ এনামুল হক, মোঃ হুমায়ুন কবির, সাহা আফগান আসাদুল্লাহ, মোঃ খলিলুর রহমান ও রশিদ ই মাহবুব।

 

 

 

ভারপ্রাপ্ত সভাপতির বক্তব্য – এস এম বদরুল আলম

 

সভায় ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম বলেন—

“মিরপুর প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি এলাকার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তার প্রতীক। সাংবাদিকতার মান উন্নয়ন, সদস্যদের প্রশিক্ষণ এবং সুশৃঙ্খল ক্লাব পরিচালনা আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা চাই, মিরপুর প্রেস ক্লাব দেশের অন্যতম শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে উঠুক। এজন্য সকল সদস্যের ঐক্য, অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

 

 

সাধারণ সম্পাদকের বক্তব্য – মোঃ শিহাব উদ্দিন

 

সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন—

“মিরপুর প্রেস ক্লাবের কার্যক্রম গতিশীল করতে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ, পেশাগত প্রশিক্ষণ, ডিজিটাল সাংবাদিকতার উন্নয়ন এবং সংগঠনের ভৌত সুবিধা বাড়ানোর কাজ এগিয়ে চলছে। আমরা চাই ক্লাবের প্রতিটি সদস্য দায়িত্বশীল ভূমিকা পালন করুন এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে সমাজের কাছে সত্য, ইতিবাচকতা ও ন্যায়পরায়ণতা তুলে ধরুন।”

 

এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন এবং মিরপুর প্রেসক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাই একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/