• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আনন্দমুখর পরিবেশে সনাতনী ধর্মীয় উৎসব পালিত হচ্ছে-ডা: জিয়াউদ্দিন

Reporter Name / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি:-

“আনন্দমুখর পরিবেশে বাংলাদেশের সনাতনী ধর্মের লোকেরা ধর্মীয় উৎসব পালন করছেন। দূর্গাপুজা চিরয়াত বাংলার ঢাকঢোলের ঐতিহ্য ধরে রেখেছেন। দূর্গাপুজা উৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পালন করতে বিএনপি সর্বাত্মক সহায়ক ভুমিকা পালন করছে। তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাজনীতি হবে মেধা,জ্ঞানভিত্তিক ও গবেষনামূলক। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে পক্ষে কাজ করতে হবে।” ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডা: জিয়া উদ্দিন হায়দার স্বপন।

বুধবার (১অক্টোবর) বিকালে উপজেলার বিনয়কাঠি বাজারে ঝালকাঠি সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডা: জিয়া উদ্দিন হায়দার স্বপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক এড. আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, জেলা কৃষক দলের সভাপতি মো: তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুলসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিনয়কাঠি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও সেক্রেটারীর নেতৃত্বে বিরাট একটি মিছিল সভায় এসে উপস্থিত হলে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/