• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

!! বিশেষ প্রতিবেদন !! ওয়ালটনের খরচে বিদেশ ভ্রমণ ! ! লিফট সরবরাহে অবৈধ টেন্ডার সিন্ডিকেটে গণপূর্তের চার প্রকৌশলী ! 

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

 

বিশেষ প্রতিবেদক : গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর পতিত হয় সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার। এরপর গঠিত ছাত্র জনতার অন্তর্বর্তীকালীন সরকার সারাদেশে দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে “অপারেশন ডেভিড হান্ট” পরিচালনা করছে। এরই মাঝে আবারো আলোচনায় এসেছে গণপূর্ত অধিদপ্তরের কিছু দুর্নীতিবাজ প্রকৌশলীর বিদেশ ভ্রমণ কেলেঙ্কারি।

 

বিদেশ ট্যুরে টেন্ডারের টোপ : অভিযোগ আছে, ওয়ালটন কোম্পানি গণপূর্তের চার প্রকৌশলীকে অবৈধ সুবিধার টোপে ফেলে বিদেশ ভ্রমণের ব্যবস্থা করেছে, যাতে করে তাদের লিফট একচেটিয়াভাবে গণপূর্তের সব অফিসে সিডিউলভুক্ত করা যায়। টিমে ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী, নির্বাহী প্রকৌশলী কাজী মাশফিক আহমেদ, নির্বাহী প্রকৌশলী মোর্শেদ ইকবাল, এমনকি একজন প্রকৌশলী তার স্ত্রীকেও নিয়ে গেছেন এই ট্যুরে। ব্যয়ভার বহন করেছে ওয়ালটন।

 

মূল উদ্দেশ্য কী? : সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি ভ্রমণের আড়ালে ওয়ালটনের তৈরি লিফটকে বিদেশি লিফটের সমতুল্য ঘোষণা করানোর জন্যই এই পুরো আয়োজন। কাগজপত্রে নাম দেখানো হয়েছে ইতালির একটি যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানির, যেটি আসলে লিফট নির্মাতা নয়। অর্থাৎ, ‘লিফট পরিদর্শন’-এর নামে কর্মকর্তারা ওয়ালটনের খরচে ইউরোপ ভ্রমণ করেছেন।

মদদদাতা কারা? অভিযোগ রয়েছে, গণপূর্তের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক এই সিন্ডিকেটকে প্রত্যক্ষ ও নীরব সমর্থন দিয়েছেন। শামীম আখতার সরাসরি মদদ দিয়েছেন বলে অভিযোগ, আর আশরাফুল হক রহস্যজনক নীরবতা পালন করছেন।

 

নীরবে চুক্তি, নীরব দুর্নীতি : এই ভ্রমণ ও টেন্ডার কেলেঙ্কারির লক্ষ্য হলো—ওয়ালটন লিফটকে বিদেশি লিফটের সমান স্বীকৃতি দিয়ে একচেটিয়া বাজার দখল নিশ্চিত করা। অথচ দেশের অন্তর্বর্তীকালীন সরকার বিদেশ ট্যুরে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মন্ত্রণালয়কেও রাখা হয়েছে সম্পূর্ণ অন্ধকারে।

 

মন্তব্যহীন অভিযুক্তরা : এ বিষয়ে প্রধান প্রকৌশলী শামীম আখতার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হকসহ অভিযুক্ত প্রকৌশলীদের মোবাইলে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ওয়ালটন কোম্পানির কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করা হলে তারাও কোনো বক্তব্য দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/