• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

নাটোরের বড়াইগ্রামে ভুয়া পুলিশ আটক।

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুর রহমানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশ কর্মীর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সহযোগিতায় এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা সালে আহমেদ।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিকাশ কর্মী আতিকুর বনপাড়া বিকাশ অফিস থেকে মৌখাড়া বাজারের উদ্যেশ্যে রওনা দেন পথে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে সাদা একটি হাইস গাড়ি তার পথরোধ করে। গাড়ি থেকে কয়েকজন নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে তুলে নেয়।

 

এ সময় আতিকুরের সহকর্মী প্রতিবাদ জানালে তাকে ধাক্কা দিয়ে ফেলে থানায় আসতে বলে অপহরণকারীরা। পরে আরেকজন ভুয়া পুলিশ পরিচয়ে বিকাশ কর্মীর মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ভুক্তভোগী আতিকুরকে অপহরণকারীরা কালিহাতি (টাঙ্গাইল) এলাকায় ফেলে গেলে স্থানীয় পুলিশ তাকে হেফাজতে নেয়। আটককৃত ভুয়া পুলিশকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুরুজ আলী,

নাটোর প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/