• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও র‍্যালী।।

Reporter Name / ১৯৮ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির শহরের কাটপট্টি এলাকায় অস্থায়ী কার্যালয়ে শনিবার ৯ আগষ্ট বিকেলে ঐতিহাসিক ২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরনে, রাষ্ট্র কাঠামোর শ্রেণী পেশার জনগনের অংশীদারিত্ব প্রতিষ্ঠার দাবীতে এবং ৫ আগষ্ট ফ্যাসিবাদ বিরোধী দিবস পালনের উপলক্ষে, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সোহারাব হোসেনের সভাপত্বিতে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্টিত হয়। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরন হালদার। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়ার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান মাষ্টার, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মুজিবুল হক, জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কার্তিক চন্দ্র হালদার, সদর উপজেলার সভাপতি মোঃ মিজান তালুকদার, নলছিটি উপজেলার সভাপতি মোঃ কামরুজ্জামান বেপারী, রাজাপুর উপজেলার সভাপতি নরুল হুদা বাদলসহ দলীয় নেত্রীবৃন্দ। সভার শুরতে জুলাই শহীদদের স্মরনে ১মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।

 

সভাপতির ভাষনে আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন বলেন, গত বছরের জুলাই-আগষ্ট মাসে গন আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে। রাজনৈতিক প্রতিশোধের বদলে আলোচনা ভিত্তিক, শান্তিপূর্ণ রুপান্তরের অঙ্গীকার নিয়ে ৮ আগষ্ট ২০২৪ সালে শপথ নেয় এই সরকার। এক বছর পূর্তিতে সরকার ১২টি প্রধান অর্জনের তালিকা প্রকাশ করেছে যা রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে শুরু করে সংস্কার ও বিনিয়োগ আকর্ষনের ক্ষেত্রে গুরুত্বপূর্ন অগ্রগতি নির্দেশ করে। সরকারের বিভিন্ন অর্জনের তালিকার পাশাপাশি কিছু কাঠামোগত সীমাবদ্ধতা রয়ে গেছে। বিশেষ করে রুপান্তর কমিশনের সুপারিশগুলো এখনো আইনি বাস্তবায়নের পর্যায়ে আসেনি। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সংবিধান সংস্কার ও রাজনৈতিক দলগুলোর মধ্যকার আস্থার সংকট নিরসনে আরো কার্যকর উদ্যেগ গ্রহন করা প্রয়োজন। আইন শৃংখলার উন্নতি করা দ্রুত প্রয়োজন। সাংবাদিকসহ সাধারণ মানুষ খুন হচ্ছে। দ্রুত আইন শৃংখলার উন্নতি করতে না পারলে নির্বাচন নিয়ে দুরশা সৃস্টি হবে। সাবারণ মানুষ চায় শান্তিতে দুবেলা ডাল ভাত খেয়ে বাচঁতে। এখনও জনগন শান্তিতে ঘুমাতে পারে না। তিনি আরো বলেন যে আশা আঙ্খাকা নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছিলো সে আশা আশাঙ্খা পুরন করতে সক্ষম হয়নি বর্তমান সরকার। যেথানে সফলতা থাকে সেখানে ব্যর্থতা থাকে। আমি আশা করবো সরকার সাধারণ জনগনের আশা আঙ্খাকা পুরনের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ন, নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে। তিনি আরো বলেন বিগত দিনের মত এখনো ঘুস, দুর্নীতি, চাদাঁবাজি,খুন লেগেই আছে। এ ব্যাপারে সরকারের অতিবিলম্ভে পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন। তিনি আরো বলেন ফ্যাসিবাদ সরকারের পতনের আগ পর্যন্ত জিএসডিসহ গনতন্ত্র মঞ্চ বরিশালসহ বিভিন্ন জেলায় আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করে। সভাপতি সভার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/