• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

“ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে” :রংপুরে ব্যারিস্টার রুমিন ফারহানা।

Reporter Name / ৩১৬ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমুলক, নিরপেক্ষ ও ‍সুষ্ঠভাবে নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনও সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোন নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তবর্তিকালীন সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপি কখনও কারচুপির নির্বাচন করে নাই, সমর্থন করে নাই। ভবিষতেও কারচুপির নির্বাচন সমর্থন করবে না। বরং মানুষের সমর্থ নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশে নুন্যতম সুষ্ঠু ভোট হলে বিএনপি ২/৩ মেজোরিটি নিয়ে সরকার গঠন করবে। দেশ পরিচালনা করবে তিনি আরো বলেন, এই দেশে বিরোধীমত কে সবসময় দমন নিপীড়ন করেছে আওয়ামী লীগ। কথা বলতে দেয়নি। নিজের গ্রামে, বাড়িতে থাকতে দেয়নি। হামলা মামলা দিয়ে জীবনকে অতিষ্ঠ করে তুলছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ এমন অবস্থা করেছিলো, যার কারনে তারেক জিয়া দেশে আসতে পারে নাই। শুধু তাই নয় ৭৬ বছর বয়সে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিলো। ১৭ বছরের আন্দোলন সংগ্রামের কারনে আওয়ামীলীগের পতন হয়েছে। বাংলাদেশ নামের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নাম ওতোপ্রোতোভাবে জড়িত। এজন্য জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাই জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকে।এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি দেশে নির্বাচনে জিততে পারে এমন সম্ভাবনাময় দলকে ব্যবসায়ীরা সহযোগিতা করে থাকে। এটি যুগে যুগে হয়ে আসছে। কিন্তু এনসিপি কি রাষ্ট্র পরিচালনায় আছে কিংবা আগামীতেও এমন অবস্থায় আছে, তারপরও রাষ্ট্র পরিচালনায় না থাকা সত্বেও ব্যবসায়ীদের সহযোগিতা কি ঈঙ্গিত করে। এজন্য আগামী দিনগুলো বিএনপির জন্য আরো কঠিন। এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতন ঘটানো হয়েছে। একইভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে।রংপুর বিভাগীয় বিএনপির ৩১-দফা”-কর্মশালার সমাপনিতে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/