• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

দৈনিক জনজাগরণ-এর প্রথম বর্ষপূতিতে ইফতার মাহফিল, দোয়া ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

Reporter Name / ২৪০ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

২৫ শে মার্চ ২০২৫, মঙ্গলবার।

স্টাফ রিপোর্টার।

ইসিবি চত্বরের ব্লু মুন টাওয়ার অনুষ্ঠিত হলো জনপ্রিয় দৈনিক জনজাগরণ পত্রিকার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক ও প্রকাশক বৃন্দ। উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক ও মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সম্পাদক জিএস জয়, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তালুকদার রুমি, মাতৃ জগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা খান সেলিম, খবর জনতার প্রধান সম্পাদক খন্দকার আমিনুর রহমান, সাংবাদিক সুমন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও জি এস পি এল এর চেয়ারম্যান মোঃ মাহাবুব রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক, মোঃ সালমান ফারসি, উপস্থিত ছিলেন রাজনীতি বিশ্লেষক মেজর (অব ) মোঃ হারুনার রশিদ, ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সভাপতি, মোঃ নাসির উদ্দিন খোকন, সাবেক ছাত্রদলের সভাপতি ও বর্তমান ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সাবেক সভাপতি ছাত্রদলের সারোয়ার আলম, সাবেক ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অমি, বর্তমান ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিটিএসবির এরিয়া ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুবনেতা মোঃ জাকির হোসেন শান্ত, সাবেক যুবনেতা সাহাবুল রহমান বেলাল, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু সহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মূল আলোচনায় অংশগ্রহণ করেন আমার প্রাণের বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক তালুকদার রুমি সহ বিশিষ্টজনেরা বাংলাদেশের রাজনৈতিক ও বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। তারা দাবি করেন সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। নাসির উদ্দিন খোকন তার বক্তৃতায় বলেন আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ সত্য এবং বলিষ্ঠ সংবাদগুলো প্রকাশ করবেন। দোয়া পরিচালনা করেন দৈনিক জনজাগরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার ইমামুল হক, সবাই এক বছর পূর্তি উপলক্ষে দৈনিক জনজাগরণ পত্রিকার সাফল্য কামনা করেন, পরে দৈনিক জনজাগরণ পত্রিকার পক্ষ থেকে সমাজের বিশিষ্টজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/