• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

ঝালকাঠিতে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

Reporter Name / ২৩৩ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ১৯৭১ সালে ২ মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিকে সামনে রেখে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) সংগঠনের কাঠপট্টিস্থ জেলা কার্যালয়ে জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীরণ হালদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডি জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সোবাহান মাষ্টার, সহ-সভাপতি মোঃ মুজিবুল হক, বরিশাল জেলা কমিটির আহ্বায়ক

আবুল হোসেন খান, জেলা কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র হালদার সদর উপজেলা সভাপতি মোহাম্মদ নিজাম তালুকদার, সাইফুল ইসলাম ও মিজানুর রহমান এবং রাজাপুর উপজেলা সভাপতি রাজন মাতব্বর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মোল্লা, মোঃ গোফরান সহ জেলা উপজেলার দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন ২ মার্চ পতাকা উত্তোলন দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তিনি আরো বলেন, দেশবাসী শান্তিতে বসবাস করুক দুই বেলা ডাল ভাত খেয়ে জীবন যাপন করুক তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনতে হবে। প্রতিনিয়ত চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তা নিয়ন্ত্রণ করতে হবে।যারা দেশের সম্পদ বিদেশে নিয়ে সম্পদের পাহাড় করেছেন তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন‌ ঝালকাঠি ১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/