• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, একজনকে কারাদণ্ড 

Reporter Name / ২৫৬ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের কারাদণ্ড একই সাথে ২ শত টাকা আর্থিক জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত কাওসার সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।

এ বিষয় দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা

কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের একটি টিম অভিযান চালায়। পরে পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট করে দেবার শর্তে  দুদক কর্মকর্তাদের কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করেন স্থানীয় কম্পিউটার দোকান ব্যবসায়ী কাওসার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। একই সাথে পাসপোর্ট অফিসে কর্মরত মোঃ নাজমুল হেড ক্লার্ক ( বড় বাবু) কম্পিউটার অপারেটর আনোয়ারুল আজীম ও কম্পিউটার অপারেট গোপাল চন্দ্র বিশ্বাস সহ তিনজন আনসার সদস্য নজরুল, আছানুর ও মামুনদের সাথে দালাল চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে দালাল চক্র সহ একে অপরের সাথে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ প্রমান পাওয়ায় যথাযথ কতৃপক্ষকে জানানো হবে। এবং তাদের যথাযথ কতৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। এসময় সন্দেহ ভাজন আরও দুজনকে আটক করা হলে তাদের দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয় সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায়। পরে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে একজনক ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় পাসপোর্ট অফিসে দায়িত্বরত তিনজন আনসার সদস্য এবং কর্মরত তিনজন কর্মচারীদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ বিষয় কি কোন ব্যবস্থা গ্রহন করা হবে ?  জানতে চাওয়া হলে তিনি জানান, তাদের বিষয়টি যথাযথ কতৃপক্ষকে জানানো হবে তারাই তাদের ব্যবস্থা গ্রহন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/