• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

আকবর হোসেন ভূঁইয়া নান্টু বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা

Reporter Name / ৩৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু একজন দুর্দিনের পরীক্ষিত নেতা।
গত দেড় যুগক্ষমতার বাইরে থাকা জাতীয়তাবাদী দল বিএনপি কে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ভালোবেসে দেশনেত্রী খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের একনিষ্ঠ কর্মী হিসেবে সততা আর সাহসিকতার সাথে রাজনীতি করে আসছেন বিশিষ্ঠ রাজনীতিবীদ, সমাজসেবক ও দানবীর আকবর হোসেন ভূঁইয়া নান্টু। ডেমরা ৬৬ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আকবর হোসেন ভূঁইয়া নান্টু এলাকায় বহু মসজিদ মাদ্রাসা এবং সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একজন রাজপথের লড়াকু সৈনিক তিনি।গত দেড় দশক ধরে তিনি ছিলেন ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আতঙ্ক। গত ওয়ান ইলেভেনের পর দেড়যুগ তিনি রাজনৈতিক বৈরী পরিবেশেও অবিচল থাকেন হিমালয়ের মত। সারুলিয়া ইউনিয়ন থেকে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদেও তিনি লড়াই করেছেন সমান তালে।যার কারণে তার বিরুদ্ধে তিন ডজনের অধিক মামলা দেয় ফ্যাসিস্ট সরকার। এত কিছু করার পরেও তাকে বিন্দুমাত্র দমাতে পারেনি তারা।

গত স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাজার হাজার নেতা কর্মীর সমাগম করেন এই নেতা। রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা সবার চাইতে একটু বেশি। বৃহত্তর ডেমরা এলাকায় আকবর হোসেন নান্টুর রয়েছে হাজার হাজার বিএনপি অন্তপ্রান নেতা কর্মী। গত ৩৩ বছর যাবত তিনি ডেমরা এলাকায় বসবাস করার সুবাদে নেতাকর্মীরা তাকে বিপদে-আপদে আপনজন হিসেবে কাছে পান। সাংগঠনিক দক্ষতা এবং যোগ্যতার বিচারে তার সমকক্ষ নেতা এই এলাকায় খুবই বিরল।

সন্দীপের সরকারী হাজী এ.বি কলেজ থেকে তিনি মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন।গত ১৯৮৬ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং আজীবন তিনি এই দলের সাথে যুক্ত থাকতে চান। সন্দীপের আজিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল মাওলার ছেলে আকবর হোসেন ভূঁইয়া নান্টু। সন্দ্বীপের আজমপুর ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আকবর হোসেন ভূঁইয়া নান্টু চার ভাই চার বোন এরমধ্যে ষষ্ঠ।

ব্যক্তি জীবন, পেশাগত জীবন, রাজনৈতিক জীবন সব ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে গেছেন তিনি। তিনি মেধাবৃত্তিক রাজনীতিকে সব সময় গুরুত্ব দিয়ে থাকেন। তার মত ব্যক্তি রাজনৈতিক অঙ্গনকে আলোকিত করে তুলবে এমনটাই অভিমত এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/