• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ঝালকাঠি জেলা কমিটি গঠন

Reporter Name / ৩৯৯ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া) এর ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস বরিশাল বিভাগের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো: আলমগীর হোসেন ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক হিসাবে অধ্যাপক এজাজ হাসান ও সদস্য সচিব উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু-কে অনুমোদন দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস এর মহাসচিব মো: জাকির হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো: আরিফুর রহমান তুহিন, বাকশিস বরিশাল জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো: রুহুল আমিন, সদস্য সচিব ডক্টর মো: আকতারুজ্জামান নকিব প্রমুখ। ঝালকাঠি জেলা শাখার নব নির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঝালকাঠিতে সমাবেশ ডেকে পূর্ণাঙ্গ জেলা কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/