• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

সাদাকা ফাউন্ডেশন ইউএসএ ও ছারছীনা সিদ্দীকীয়া কমপ্লেক্স এর উদ্যোগে ত্রাণ বিতরণ

Reporter Name / ৪০৮ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মোশাররফ হোসাইন রাজু : ফেনী-নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় চলমান ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ। সংস্থাটির ১০ জনের একটি টিম গতকাল শুক্রবার থেকে বন্যা দুর্গত এলাকায় রয়েছে।

টিমের সদস্যরা বন্যার্তদের উদ্ধার তৎপরতা, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা দিচ্ছেন। এছাড়া বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হওয়া পর্যন্ত সাদাকা ফাউন্ডেশন ইউএসএ বন্যার্তদের পাশে থাকবে বলে জানিয়েছেন টিমের সদস্যরা। মাঠ পর্যায়ে এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ শাহ্ মোহাম্মাদ শামছুদ্দিন ও মাও. শাহ্ মোহাম্মাদ ইরফান সিদ্দিকী।

বিশ্ব খ্যাত ইসলামী স্কলার প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ জানান, দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মানুষের পাশে দাঁড়ায়। আগেও বিভিন্ন সময় বন্যাসহ বিভিন্ন দুর্যোগে সাদাকা ফাউন্ডেশন দুর্গতদের নানাভাবে সহযোগিতা করেছে।
এছাড়াও কোরবানি ঈদে গরিব-দুঃস্থদের মাঝে গোশত বিতরণ, কর্মহীনদের কর্মসংস্থানসহ সাদাকা ফাউন্ডেশন সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে বলে জানান মোহাম্মদ শহীদুল্লাহ।
প্রসঙ্গত, টানা ভারী বর্ষণ এবং উজানে ভারত থেকে নেমে আসা পানিতে ফেনী,নোয়াখালী-কুমিল্লাসহ দেশের অন্তত ১১টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এই অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাও ব্যাপক হারে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/