• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

টুঙ্গিপাড়ায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৮৫ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার আসরের নামাজের পর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর বাড়ির ছাদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনাসহ ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন পাটগাতী দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জিয়াউল হক। এতে বিএনপি’র সহযোগী সংগঠনের এক হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক এ্যাড. হাবিবুর রহমান, পৌর বিএনপি’র সদস্য সচিব এমদাদ মোল্লা, কৃষক দলের সভাপতি শেখ শাহিদ ইমাম, যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা, সদস্য সচিব আমিনুল ইসলাম মোল্লা, পৌর যুবদলের আহবায়ক ফজর আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ জসিম উদ্দিন, সদস্য সচিব আব্দুর রশিদ মল্লিক, ছাত্রদলের আহ্বায়ক তানভীর আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল ফকির প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/