• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রাশিয়াকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ৩৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রাশিয়ান ফেডারেশনের সাথে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেছেন।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা রাশিয়ার সঙ্গে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প প্রতিষ্ঠা, গ্যাসক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও বাণিজ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
তৌহিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ান ফেডারেশনের অকুণ্ঠ সমর্থনের কথাও স্মরণ করেন।
বৈঠকের শুরুতে, রাষ্ট্রদূত হোসেনকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার মেয়াদে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সম্বোধন করা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের একটি অভিনন্দন বার্তাও হস্তান্তর করেন।
বার্তায় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে।
তৌহিদ হোসেনের কাছে পাঠানো অভিনন্দন বার্তায় লাভরভ বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, আমাদের দু’দেশের জনগণ এ ঐতিহ্যগত বন্ধনে আবদ্ধ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/